1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

Reporter
  • Updated Monday, November 19, 2018
  • 789

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভ‚ক্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এসপি পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে গত শনিবার রাতব্যাপী এ অভিযানে অংশ নেন ৫০ জন পুলিশ সদস্য। এ অভিযানে ওয়ারেন্টভ‚ক্ত ও নিয়মিত মামলার আসামীসহ মোট ৫১ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে যাচাই বাচাই করে বিজ্ঞ আদালতের রিকল থাকায় ১৭ জনকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার হৈবতপুর গ্রামের মৃত সাহিদ মিয়ার পুত্র রুহেল মিয়া, সোনাপাড়া গ্রামের শিশু মিয়ার পুত্র ইব্রাহিম রূপন, ফুটারমাটি গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী বিনা ওরপে রিনা, শংকরপুর গ্রামের সুকুমারের পুত্র জয়কুমার, নোয়াগাঁও গ্রামের মোঃ কদ্দুস মিয়ার পুত্র মিলন মিয়া, মৃত আফিক মিয়ার পুত্র আনু মিয়া, ভানুদেব গ্রামের ওয়ারিছ মিয়ার পুত্র আব্দুল হাই, ছোট আলীপুর গ্রামের আব্দুল লতিব মিয়ার পুত্র সাইদুর রহমান। তাদেরকে গতকাল রোববার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD