1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:16 am

নবীগঞ্জে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

Reporter
  • Updated Tuesday, November 20, 2018
  • 618

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় কুর্শি গ্রামে মুনিম চৌধুরী বাবু এমপি’র বাসভবনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির  আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার এর পরিচালনায়। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন জাপার সভাপতি সিরাজ উদ্দিন, দিঘলবাক ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল হান্নান চৌধুরী (চান মিয়া) আউশকান্দি ইউনিয়ন জাপার সভাপতি ডাঃ লুৎফুর রহমান, কুর্শি ইউনিয়ন জাপার সভাপতি সাবেক মেম্বার শাহ ফারছু মিয়া, করগাও ইউনিয়ন জাপার সভাপতি ইয়াওর মিয়া, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, পানিউম্দা ইউনিয়ন জাপার আহবায়ক কর্পোরাল লুৎফুর রহমান, উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক মোজাহিদ ইসলাম শাহীন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, জাপানেতা তজমুল আলী, আলাউদ্দিন, এলাইছ মিয়া চৌধুরী, আব্দুল হান্নান খান, পৌর যুব সংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারণ সম্পাদক নুর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু প্রমুখ। উক্ত সভায় মুনিম চৌধুরী বাবু এমপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD