1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

নবীগঞ্জে ফরিদ গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter
  • Updated Tuesday, November 20, 2018
  • 625

সংবাদদাতা :: নবীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, সাবেক মন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার বাদ আছর দেওয়ান ফরিদ গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে  ফরিদ গাজী স্মৃতি পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গাজী বাড়ির জামে মসজিদে দোয়া  অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল গাজী বাড়ি জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মুহিত চৌধুরী, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারিক, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য রুহেল আহমেদ, খসরু আহমেদ সাজু, অয়তুন আহমেদ, জুনেদ মিয়া, জেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেল শরীফ, যুবলীগ নেতা আজাদ মিয়া, সাইফুল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আহমেদ রিয়ান, আওয়ামীলীগ নেতা সদর মিয়া, কমলা মিয়া,হান্নান মিয়া,আলাল মিয়া,নেছার মিয়া,দরবেশ আলী,সাদিক মিয়া,আব্দুর রহমান, এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ সহ  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD