1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

হবিগঞ্জে বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত

Reporter
  • Updated Tuesday, November 20, 2018
  • 668

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকায় দ্রæতগামী বাস চাপায় সৌরভ আহমেদ (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ওই সড়ক এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। গতকাল সোমবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ মোহনপুর এলাকার আজদু মিয়ার পুত্র এবং স্থানীয় প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল ওই সময় স্কুল থেকে বাইসাকেলে বাড়ি ফেরার পথে ওই এলাকার হাসিখুসি মোটরসাইকেলের শো-রুমের নিকট পৌছা মাত্র হবিগঞ্জ বাসস্ট্যান্ড মুখি দ্রæতগামী একটি বিরতিহীন বাস তাকে চাপা দেয়। এতে সৌরভের মগজ ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায় এবং তার সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়। বাসটি চাপা দিয়ে দ্রæত স্ট্যান্ডে প্রবেশ করে বাস রুখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে একঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এসআই মনিরুল ইসলাম লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সৌরভের মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। কেউ সৌরভের এই মৃত্যুকে সহজ ভাবে মেনে নিতে পারছেনা। পরিবারে চলছে সুখের মাতম। এ ব্যাপারে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ লাশ সুরতাল করে মর্গে প্রেরণ করে। তবে বিষয়টি সমাধান হয়ে যাওয়া ময়নাতদন্ত ছাড়া পরিবারের জিম্মায় দেয়া হয়। রাত ৯টায় সৌরভের দাফন মোহনপুর কবরস্থানে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD