1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:22 am

চুনারুঘাটে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে আটক

Reporter
  • Updated Wednesday, November 21, 2018
  • 541

জুয়েল চৌধুরী :: চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রাম থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হল, শায়েস্তাগঞ্জ সাবাশপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র কাউছার আহমেদ (৩৪), জাহাঙ্গীরের পুত্র মাছুম রানা (২৫) ও ফতেহপুর গ্রামের রাজা মিয়ার পুত্র এমরান (২৮)। গত সোমবার সকালে সিলেট ওসমানীনগর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া থেকে তাদেরকে আটক করে। পুলিশ জানায়, ১৯ অক্টোবর ওসামনীনগর এলাকার নিজকুরুয়া সাকিনস্থ প্রাণ কোম্পানী বিপরীতে মহাসড়ক হতে চুরি হয়ে যাওয়া প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১২-৪৭৫০ এর মালিক মোঃ আবুল কানিয়াত রাহাত (৩২), পিতা- হাজী আঃ কাদির, উপশহর এফ বøক, টিলাবাড়ী, শাহপরান (রঃ) থানা, সিলেট থানায় হাজির হইয়া অভিযোগ দাখিল করিলে, প্রথম মামলা রুজু করা হয় এবং গত ২৭/০৪/২০১৮খ্রিঃ তারিখ সকাল ১০ঘটিকার সময় বাড়ী হইতে দয়ামীর বাজারে ডি.এম টাওয়ারের সামনে চুরি হয়ে যাওয়া প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১৫-৫২২৫ এর মালিক মোঃ এমদাদুর রহমান (৩২), পিতা- মৃত সুরাব আলী, সাং-কাউয়ারাই, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট থানায় হাজির হইয়া অভিযোগ দাখিল করিলে, দ্বিতীয় মামলা রুজু করিয়া উভয় মামলা তদন্তভার এর উপর অর্পন করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তদন্তকারী কর্মকর্তা মামলা দুইটির তদন্তভার গ্রহণ করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে গতকাল মঙ্গলবার সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে গাড়ির তথ্য উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD