1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্রসহ আহত ১০

Reporter
  • Updated Wednesday, November 21, 2018
  • 643

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্রসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার আশরাফ উদ্দিনের সাথে বাড়ির দেড় শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে প্রতিবেশী মুহাম্মদ আলীর। গতকাল মঙ্গলবার উল্লেখিত সময়ে মুহাম্মদ আলীসহ কয়েকজন যুবক ওই জমি দখলে যায়। এ সময় শচীন্দ্র কলেজের ছাত্র মিজানুর রহমান বাধা দিলে সংঘর্ষ বাধে। উক্ত সংঘর্ষে মিজানুর রহমান আকাশ, মুহাম্মদ আলী, নজরুল ইসলাম, ফাইজুল মিয়া, রায়হান উদ্দিনসহ ১০ জন আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD