1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:44 am

নবীগঞ্জে ঝাঁকজমক ভাবে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter
  • Updated Monday, November 26, 2018
  • 708

মোঃ আরজদ আলী :: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ইং গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন সমিতির সমবায়ী ও নেতৃস্থানীয় লোকদের উপস্থিতিতে প্রথমে একটি র‌্যালী গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি’র বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন আহমেদ (বীর প্রতিক), নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আইডিয়ার ম্যানেজার আবুল কালাম আজাদ, মোঃ শফিকুর রহমান, দিলারা হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ সামছুল ইসলাম ও গীতা পাঠ করেন নয়ন মনি সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD