
নিজস্ব প্রতিনিধি :: স্বামীকে কয়েক দফায় বুঝিয়েছেন স্ত্রী সীমা। কিন্তু কোন মুহুর্তেই স্বামীর কোন পরিবর্তন আসেনি। নিরুপায় হয়ে স্ত্রী স্বামীর সাথে অভিমান করে রে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এমন ঘটনা ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১০ টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে। সুত্রে প্রকাশ, ওই গ্রামের নিছু মিয়া তার স্ত্রীর অবাধ্য হয়ে অন্য মহিলার সাথে সময় কাটায়। এনিয়ে স্ত্রী সীমা আক্তারের সাথে তার প্রায়ই ঝগড়া হয়। গত শনিবার রাতে এ ঘটনার সুত্রপাত নিয়ে বিরোধ আরো চাঁঙ্গা হয়। অবশেষে স্ত্রী সীমা আক্তার তার স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply