1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:10 am

হবিগঞ্জ-১ আসনে আতিককে জাপার মনোনয়ন দেয়ার খবরে নবীগঞ্জে ঝাড়– মিছিল অবাঞ্চিত ঘোষনা

Reporter
  • Updated Tuesday, November 27, 2018
  • 838

সংবাদদাতা :: হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি মুনিম চৌধুরী বাবুকে না দিয়ে জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান আতিককে দলীয় মনোনয়ন দেয়ায় ফুঁসে উঠেছে নবীগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলা জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবীগঞ্জ শহরে এক বিশাল ঝাড়ু মিছিল করেছে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী রোডে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ এমরান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি নেতা চরিত্র মোহন দেবনাত, শাহ ফারছু মিয়া, ভুলা দাশ, তজমুল মিয়া, মুজেফর আলী, চানফর মিয়া, আলাউদ্দিন, সিদ্দিক আলী, আব্দুল হান্নান খান, অলিদুর রহমান, আব্দুল হান্নান চৌধুরী, জাহান আহমদ, যুবসংহতির আহবায়ক নুরুল আমীন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহবায়ক মুজাহিদ আহমদ শাহিন, আহমদ রেজা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারণ সম্পাদক নূর মিয়া, ছাত্রসমাজের আহবায়ক স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার প্রমুখ। প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বহিরাগত প্রার্থী আতিকুর রহমান আতিককে অভাঞ্চিত ঘোষনা করে এবং নবীগঞ্জ-বাহুবল এ আসন এরশাদকে লাঙ্গল উপহার দিতে হলে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপির বিকল্প নেই বলে জানানো হয়। অন্যতায় সকল নেতাকর্মীকে নিয়ে দুর্ভার আন্দোলন গড়ে তুলার আহবান জানানো হয়। এ সময় নেতাকর্মীরা এরশাদকে তার সিদ্ধান্ত পরিবর্তন মুনিম চৌধুরী বাবুর নাম ঘোষনা দেয়ার জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD