1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:08 am

বানিয়াচংয়ের ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

Reporter
  • Updated Tuesday, November 27, 2018
  • 640

নিজস্ব প্রতিনিধি :: বানিয়াচংয়ের নতুন বাজার এলাকার ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে পরিচালিত এক অভিযানে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আরোপ করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া ও নিয়ম না মেনে গ্যাস সিলেন্ডার বিক্রির অপরাধে আল মদিনা ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে বুলবুল ফার্মেসিকে ৪ হাজার টাকা, অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য রাজধানী হোটেলকে ২ হাজার টাকা এবং চোরাই  ও নকল কসমেটিকস বিক্রির দায়ে দেব স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই ফারুকের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD