1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:03 pm

মিলাদ গাজীকে নৌকার মনোনয়ন দেয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উল্লাস

Reporter
  • Updated Tuesday, November 27, 2018
  • 588

সংবাদদাতা :: হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা দেওয়ান ফরিদ গাজী’র সুযোগ্য পুত্র গাজী শাহ নেওয়াজ মিলাদ গাজী’কে দলীয় মনোনয়ন দেয়ায় নবীগঞ্জ উপজেলার সর্বত্র দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝে উল্লাস ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পাওয়ার খবরে নবীগঞ্জ ও বাহুবলে পৌছলে বিভিন্ন স্থানে তাৎক্ষনিকভাবে আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। নবীগঞ্জ শহরের গুরুত্বপুর্ণ স্থানেও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে উল্লাস করেন। উপজেলার ইনাতগঞ্জ, পানিউন্দা, গজনাইপুর, দেবপাড়া, আউশকান্দি, কালিয়ারভাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নবীগঞ্জ শহরে নৌকার পক্ষে অবস্থান করেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দীক, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুবলীগের যুগ্ম আহŸায়ক খয়রুল বশর চৌধুরী, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগৈর সভাপতি আমিনুর রহমান সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগৈর সভাপতি ইকবাল আহমদ বেলাল, সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদসহ পৌর ও উপজেলা সেবচ্ছাসেবকলীগের বিপুল পরিমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD