1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

Reporter
  • Updated Wednesday, November 28, 2018
  • 629

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরতলীর গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মোঃ ইদ্রিছ আলীর পুত্র। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, মামুন মিয়া নামে ওই যুবক তার নিজ ঘরে গোসল করার সময় বাথরুমের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুন মিয়াকে মৃত ঘোষণা করার সাথে সাথে মামুনের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD