1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:54 am

জানাযা পরে বাড়ি ফেরা হলোনা নবীগঞ্জের সাব্বিরের

Reporter
  • Updated Wednesday, November 28, 2018
  • 3394

মোঃ সুমন আলী খান :: হবিগঞ্জের নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো ২ জন। সুত্রে জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩টায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বালিখাল নামক স্থানে কাভারভ্যান (চট্ট মেট্টো-ট ১১-৭১৫৩) চাপায় সাব্বির হোসেন (২০) নামের এক যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২ জন।

আহতরা হলেন, নিহত সাব্বিরের মামা বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামের মৃত মখবুল হোসেনের পুত্র ধন মিয়া (৪৫), নিহতের চাচাতো ভাই গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের জামাল উদ্দিনের পুত্র ছানি আহমেদ (২২)। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত সাব্বির নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মোসাব্বির হোসেনের পুত্র। নিহত সাব্বির হোসেনকে চাপা দিয়ে কাভারভ্যান পালিয়ে যাওয়ার সময় ঘাতক কাভারভ্যান উত্তেজিত জনতা আটক করলে কৌশলে পালিয়ে যায় চালক।

Dead Sabbir

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মামুন মিয়ার দাফন সম্পন্ন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান। এতে সাব্বিরের মগজ ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে ভাংচুর করে এবং সড়ক অবরোধ করে রাখে। এ সময় এক ঘন্টা ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ ও বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Motor Bike

নিহতের চাচাতো ভাই আরফিন সোহাগ জানান-  সাব্বির নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মাওলানা আব্দুল মোছাব্বিরের পুত্র ও স্থানীয় বাজারে স্কয়ারের রাধুনী পণ্যের পরিবেশক। সাব্বির তার চাচাতো ভাই’র মামার জানাযা পরে বাড়ি ফেরার পথে বালিখাল নামক স্থানে কাভারভ্যান চাপায় মৃত্যু বরণ করে। মৃত্যু বরণ করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় জনতার মাধ্যমে তারা সাব্বিরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান।

আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সাতাইহাল পাঁচ মৌজা মাঠ প্রাঙ্গণে মৃত সাব্বির আহমদের জানাযা অনুষ্ঠিত হবে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD