1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

নবীগঞ্জে মহাজোটের প্রার্থী হিসেবে আতিকের সমর্থনে আলোচনা সভা

Reporter
  • Updated Tuesday, December 4, 2018
  • 563

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সমর্থনে ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ ইউপি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ। এতে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ইউপি জাতীয় পার্টির সহসভাপতি হাজী আব্দুস শহীদ, ইউপি জাতীয় পার্টি নেতা ছাও মিয়া, মকলুছ মিয়া, ইনাতগঞ্জ ইউপি জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সাজাদ্দুর রহমান, ইনাতগঞ্জ ইউপি জাতীয় ছাত্রসমাজের সভাপতি নূর মিয়া, সহ-সভাপতি মাহদি আহমেদ সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল প্রমুখ। সভায় বক্তারা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD