
জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামে প্রবাসী স্বামীর মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরে ৩ সন্তানের জননী হাফিজা খাতুন (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। তবে এ নিয়ে পরস্পর বক্তব্য পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে হাফিজা বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। হাফিজার পরিবার জানায়, আজ থেকে ১০ বছর আগে কুমড়ি গ্রামের ইদু মিয়ার পুত্র মালয়েশিয়া প্রবাসী লিলু মিয়া (৩৫) এর সাথে হাফিজার বিয়ে হয। বিয়ের পর তাদের কুলজুড়ে ৩টি সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি লিলু দেশে এসে পরকিয়ায় আসক্ত হয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয। দুই মাস আগে আবার বিদেশ চলে যায়। বিদেশ গিয়ে হাফিজার দেবর মিজানুর রহমানের সাথে পরিকিয়া সম্পর্ক আছে বলে বাড়িতে প্রচার করে। এ নিয়ে হাফিজার মধ্যে ক্ষোভ দেখা দেয়। এই অপমান সইতে না পেরে হাফিজা বিষপান করে। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply