1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:18 am

ভারতের মঞ্চে বাংলার লাল সবুজের পতাকা

Reporter
  • Updated Friday, December 7, 2018
  • 666

স্টাফ রিপোর্টার :: ভারতে হাওড়া জেলার বালিতে ৫ দিন ব্যাপী আর্ন্তজাতিক নাট্যোৎসবে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী। ড. মুকিদ চৌধুরীর লেখা ‘অপ্রাকৃতিক প্রকৃতিক’ নাটকটি দেশ ছাড়িয়ে ভারতের মঞ্চে সফল মঞ্চায়নে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ফখরুল হামিদ। গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টায় নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটক শুরু করার আগে নাট্যকর্মীরা ভারতের মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এ সময় ভারতীয় দর্শকরা দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। নাটকটির রচয়িতা ড.মুকিদ চৌধুরী বলেন, ‘নাটকের মূল চরিত্র স্মৃতির জীবন সংসারের কাহিনি এতে তুলে ধরা হয়েছে। সš-ান লাভের আশায় স্মৃতি ভন্ড সাধুর আশ্রম যেতেও কুণ্ঠাবোধ করেনি। আবার মানব চিরন্তন প্রেমের আহŸানে অধরাকে পাওয়ার আশায় সংসারত্যাগী হয়, কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমুখো। শত আয়োজন, শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতিবিমুখ হলে বেকসুর প্রকৃতি মাঝে হয়ে ওঠে অপ্রাকৃতিক বাংলার রূপ’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- হারুন সাঁই, জনি রানি দাস, শামীম আহমেদ, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, যোসেফ হাবিব, সিরাজুল ইসলাম, মুখলিছুর রহমান, মাখন মিয়া, আব্দুল ওয়াহিদ, ফার”ক দেওয়ান, মিঠুন, রৌদ্র, নয়ন ও সন্দীপ। এছাড়াও নাট্যকর্মীদের সফরসঙ্গী ছিলেন দেশ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ও অর্থ সম্পাদক কিতাব আলী শাহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD