1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:59 am

বাহুবল উপজেলা জাপার পরামর্শ সভায় এমপি মুনিম চৌধুরী বাবুকে পুর্ণসমর্থন

Reporter
  • Updated Saturday, December 8, 2018
  • 687

সংবাদদাতা :: বাহুবল উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মুনিম চৌধুরী বাবুকে পুর্ণ সমর্থন দেয়া হয়। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় বাহুবল বাজারে চৌধুরী বাড়ীতে অনুষ্টিত হয় এ সভা। উক্ত পরামর্শ সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলার জাপার সাধারন সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদারের পরিচালনায়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার জাতীয় পার্টির সহ সভাপতি হাজী মখছুদ আলী মেম্বার, আব্দুল আউয়াল কুটি, আমিনুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, জেলা যুব সংহতির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার। উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জাপানেতা আব্দুল ছমেদ মেম্বার, আমির উল্ল্যা, জালাল মেম্বার, শপিক মিয়া, সনাওর আলী, সফর আলী, ফরিদ মিয়া, শুকুর আলী, আব্দুল শহিদ, মজব আলী, সুহেল মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক হেলাল আহমদ, সেচ্ছাসেবক পার্টি সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD