1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:50 am

বানিয়াচংয়ে বিল দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ । আহত ১৫

Reporter
  • Updated Friday, December 14, 2018
  • 572

জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলায় বিল দখল নিয়ে সংঘর্ষে মতিউর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মতিউর রহমান উপজেলার বড়ইউরি ইউনিয়নের নওগাঁ গ্রামের মৃত অব্দুল ওয়াহাবের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ওই গ্রামের আব্দুর রউফের ছেলে আরজু মিয়ার সাথে একই গ্রামের মুসা মিয়া ও ফরিদ মিয়ার বিরোধ চলে আসছে। সম্প্রতি গ্রামের পার্শ্ববর্তী একটি বিল দখল নিয়ে দুই পরে মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। সকালে আরজু ও মুসার লোকজনের মধ্যে বাকবিতÐা হয়। এক পর্যায়ে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মতিউর রহমান নিহত হন। আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন-শফি নূর (৩০), আব্দুল ওয়াদুত (৬০), সোহাগ মিয়া (২০), নোমান আহমেদ (২৬), মকবুল হোসেন (৫০), ইজাজুল ইসলাম (৫০) ও জুয়েল মিয়া (২৩)। এর মধ্যে নূর, আব্দুল ওয়াদুত ও মকবুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বানিয়াচং থানার (ওসি) মোঃ রাসেদ মোবারক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD