1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:56 pm

হবিগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Saturday, December 15, 2018
  • 772

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ শহরে ২নং পুল এলাকা থেকে জুবেল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগি বাদল মিয়া (৪০) পালিয়ে গেছে। আটক ব্যবসায়ী ২নং পুল এলাকার নান্টু মিয়ার পুত্র। সূত্র জানায়, হবিগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা জেলে থাকার সুবাধে ছিচকে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি আইনশৃংখলা বাহিনী তাদেরকে নিয়ে একটি তালিকা তৈরি করেছে। এই তালিকা অনুযায়ী গতকাল শুক্রবার সন্ধ্যায় জুবেলকে সদর থানার পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বহুলা বাগান বাড়ি এলাকার অপর মাদক ব্যবসায়ী বাদল মিয়া পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD