1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:35 am

নৌকায় ভোট দিয়ে দেশের সেবায় এগিয়ে আসুন- এমপি মজিদ খান

Reporter
  • Updated Monday, December 17, 2018
  • 801

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকা বিজয়ের প্রতীক। এই নৌকার প্রতি জনগণের ভালবাসা ছিল বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করতে পেরেছিলেন। নৌকার প্রতি জনগণের ভালবাসা ছিল বলে শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। আগামীতে দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকাকে ভালবেসে আবারো বিজয়ী করুন। এই নৌকা সবসময় সাধারণ মানুষের কথা বলে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বানিয়াচং বিভিন্ন গ্রামে ও বাজারে গণসংযোগ শেষে বিকেলে বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ দুলালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন খান, আবুল কাশেম চৌধুরী,  শাহ শওকত আরেফিন সেলিম, হাবিবুর রহমান, শাহজাহান মিয়া, নজরুল ইসলাম, শাহ নেওয়াজ ফুল মিয়া, জেলা যুবলীগ নেতা হাছান চৌধুরী হেমসিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল রাসেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD