1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:26 am

লাখাইয়ে স্কুলের মেঝে দেবে প্রধান শিক্ষকসহ আহত ১৬

Reporter
  • Updated Tuesday, December 18, 2018
  • 678

লাখাই প্রতিনিধি :: নির্মাণের দুই বছর পরই লাখাই উপজেলার সুজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে দেবে প্রধান শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে ওই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়। বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ঠিকাদার ছিলেন মেসার্স সফিউল্লাহ এন্টারপ্রাইজ। গতকাল সোমবার দুপুরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বাড়ান্দায় দাঁড়িয়ে প্রধান শিক্ষক আবু তাহেরের সঙ্গে কথা  বলছিল। এ সময় হঠাৎ মেঝেটি দেবে গেলে প্রধান শিক্ষকসহ আহত হয় ১৫ শিক্ষার্থী। লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমান জানান, আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া প্রধান শিক্ষকের জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহীনা আক্তার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পেছনের কারণ বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এ ব্যাপারে ঠিকাদার শফিউল্লাহ জানান, এ ধরণের কোনো অভিযোগ তিনি পাননি। তার লাইসেন্সের মাধ্যমে অন্য একজন ঠিকানার এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD