
জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে শ্রমিকদল ও যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হল, যুবদল নেতা হারুন মিয়া (৪০), শ্রমিকদল নেতা লালন শাহ (৩৫) ও এনাম আহমেদ (৩০)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিল। গতকাল সোমবার বিকালে ডিবি পুলিশের এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ শহরস্থ রাজনগর এলাকার তাদের নিজ বাড়ি থেকে আটক করে। গতকাল বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply