1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

কাজে প্রমাণ করেছেন এমপি আবু জাহির সবার সেরা- মহিলা আওয়ামী লীগ

Reporter
  • Updated Tuesday, December 18, 2018
  • 613

স্টাফ রিপোর্টার :: কোনও মিথ্যাচার নয়। সত্য কথা এবং ঘটনা তুলে ধরেই নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ। সত্য ঘটনাগুলো হলো হবিগঞ্জে এমপি আবু জাহিরের যুগান্তকারী উন্নয়ন। যা সবার সামনে দৃশ্যমান। অপরদিকে যারা মিথ্যাচার করছেন, তাদের তথ্য সব কাল্পনিক। তারা ভোট চান উন্নয়নের জন্য নয়, তাদের নেতার মুক্তির জন্য মিথ্যা কথা বলে। জনগণ তাদের মূল্যবান ভোট এই মিথ্যা কথায় দিবেন না এবার। মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটারদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন, এই এলাকায় কাজ দিয়ে প্রমাণ করেছেন এমপি আবু জাহির সবার সেরা। কারণ, অতীতেও অনেক এমপি ছিলেন, কিন্তু হবিগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে এমপি আবু জাহিরের মাধ্যমে। আগামীতে হবিগঞ্জকে আরো উন্নত করতে তারা নৌকায় ভোট প্রার্থনা করেন। গতকাল সোমবার তারা উমেদনগরসহ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির, সহ-সভাপতি তাহেরা চৌধুরী, শাহানারা চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী, যুব মহিলা লীগ নেত্রী রানী আক্তার, খুদেজা বেগম, জলি আক্তার, শারমীন চৌধুরী, শরীফা খাতুন, শেফা আক্তার, হাবিবা আক্তার, নিপা আক্তারসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD