1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:19 am

বাহুবলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু

Reporter
  • Updated Wednesday, December 19, 2018
  • 550

বাহুবল প্রতিনিধি :: বাহুবলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (আনুমানিক ৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ সাজিদুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ভোরে সিলেট থেকে ঢাকাগামী জালালাবাদ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী  বলেন, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন বাজারে বাজারে তিনি দিনে-রাতে ঘুরতেন। তবে কেউ তার নাম-পরিচয় জানেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD