1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:49 am

নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার হাতে হাত রেখে ধানের শীষে ভোট চাইলেন শেখ সুজাত মিয়া

Reporter
  • Updated Friday, December 21, 2018
  • 657

স্টাফ রিপোর্টার :: অবশেষে অভিমান ভেঙ্গেছে শেখ সুজাতের। ‘খালেদা জিয়া’র মুক্তির জন্য ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার হাতে হাত রেখে এক সাথে কাজ করার অঙ্গিকার করেছেন বিএনপির সাবেক সংসদ শেখ সুজাত মিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নবীগঞ্জ-বাহুবল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভায় সকল মান অভিমান ভ‚লে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়া’র সভাপতিত্বে ও পৌর বিএনপি’র নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান ও ছাত্রদল নেতা অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, বাহুবল উপজেলা বিএনপি’র সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌরসভার সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ প্রমুখ। এ সময় ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়া বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এই নির্বাচন বিজয়ী হতে সাবেক সাংসদ শেখ সুজাতের সহযোগিতা চান। এতে উপস্থিত নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এমনকি ‘ ড. রেজা-সুজাত ভাই ভাই ধানের শীষে ভোট চাই, রেজা-সুজাত কোন বিভেদ নাই’ এরকম বিভিন্ন শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি সূত্র জানায়, দলের মনোনীত প্রার্থী হয়েও ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন না পাওয়ায় এবং ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীর সাথে যোগাযোগ না থাকায় অভিমানে নিষ্ক্রিয় ছিলেন শেখ সুজাত মিয়া। অবশেষে তাদের সকল মান অভিমান ভ‚লে ড. রেজা কিবরিয়ার পক্ষে কাজ করার অঙ্গিকার করেছেন। পরে শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD