
লাখাই প্রতিনিধি :: লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মা ও পুত্রকে টেটাবিদ্ধ করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের লায়েস মিয়ার পুত্র মানিক মিয়ার সাথে একই গ্রামের ছায়েদ মিয়ার পুত্র আব্দুল আউয়ালের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় এ বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছায়েদ আলী, আউয়াল ও এমদাদুলসহ একদল লোক টেটা ফিকল নিয়ে শায়েরা ও মানিকের উপর হামলা চালিয়ে টেটাবিদ্ধ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয।
Designed by: Sylhet Host BD
Leave a Reply