
বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার আউয়াল মহল গ্রামে পারিবারিক কলহের জের ধরে মনির মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের শামছু্িদ্দনের পুত্র। গতকাল সোমবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়িতে সকলের অগোচরে ইদুরের ঔষধ খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরিবারের অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মনির মিয়াকে ভালভাবে ওয়াশ না করায় মৃত্যুর কারণ হতে পারে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply