
জুয়েল চৌধুরী :: চুনারুঘাট উপজেলার চনখলা গ্রামে ১০ টাকার জন্য ভোট কেন্দ্রে যেতে না পারায় তামান্না খাতুন (১০) নামে এক শিশু দরিদ্র মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর কন্যা। গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট
কেন্দ্রে যাওয়ার জন্য দুপুরে তামান্না তার মার নিকট ১০ টাকা চায়। তার মা ভিক্ষুক হওয়ায় ওই সময় তাকে ১০ টাকা দিতে পারেনি। এ সময় তামান্না মার সাথে অভিমান করে কাদতে থাকে। বিকালে বাড়ির উঠানে কাঠাল গাছের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মাইনুদ্দিন গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি জানান, ১০ টাকার জন্য মার সাথে অভিমান করে বলে স্থানীয় লোকজন তাকে জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply