1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

বাহুবলে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Wednesday, January 2, 2019
  • 647

জুয়েল চৌধুরী ॥ বাহুবল উপজেলার হাজীপুর গ্রামে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের দিনমজুর ঈমান আলীর স্ত্রী, জানা যায় ঈমান আলী পেশায় নিমজুর গত শনিবার সে তার প্রয়োজনীয় কাজে অন্যত্র চলে যায়। এ সুযোগের সুবাদে গভীর রাতে একই এলাকার মৃত আওলাদ আলীর পুত্র আরজত মিয়া সহ কয়েকজন যুবক গৃহবধুর বসত ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে তার মুখ বেধেঁ জোরপুর্বক বাড়ির পার্শ্ববর্তী একটি ফিসারীতে নিয়ে যায়। পরে রাতভর পালাক্রমে গৃহবধুকে হাতপা বেধেঁ যুবকরা ধর্ষণ করে। ভোর রাতে গৃহবধুর কন্যা স্কুল ছাত্রী তাকমিনা বেগম (১৪) মাকে বিছানায় না পেয়ে শোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন অনেক খোঁজা খোঁজির পর স্থানীয় ফিসারীর পাশে অচেতন অবস্থায় পেয়ে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার চিকিৎসার অবনতি হলে পরের দিন কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেয়ণ করেন। গতকাল সন্ধ্যায় সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় সে এখনও অচেতন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD