1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

বাহুবলে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ॥ আহত ১

Reporter
  • Updated Thursday, January 3, 2019
  • 591

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল হাবিবুর রহমান (১৬) নামের এক স্কুল ছাত্রের। একই দূর্ঘটনায় সাথে থাকা নিহতের সহপাঠী মোঘল চাঁদ (১৬) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র উপজেলার পশ্চিম দ্বিমুড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর একমাত্র পুত্র ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পাশে অবস্থিত নিজ বাসা থেকে হাবিবুর রহমান বন্ধু মোঘল চাঁদ কে সাথে করে তার ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে কামাইছড়া চা-বাগানের উদ্দেশ্যে ঘুরতে বাহির হয়। হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকার চক্রামপুর প্রাইমারি স্কুলের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে হাবিবুর রহমান ও মোঘল চাঁদ গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন এবং মুঘল চাঁদ কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে। কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মহরম আলী জানান, শুনেছি দূর্ঘটনায় একজন মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা রক্ত ছাড়া কোন গাড়ির সন্ধান পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD