
জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহার থেকে ২৪ বছর বয়সী এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট থানার এসআই সজিব দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বাগানের ভেতরে গাছের নীচে ওড়না পেঁচানো অবস্থায় ওই লাশটি
উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, স্থানীয় লোকজন ওই লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই নারী বিবাহিতা। পরকিয়া প্রেমিককে নিয়ে ওই বাগানে ঘুরুতে এসেছিল। হয়তবা পরকিয়া প্রেমিকই তাকে গলায় উড়না পেচিয়ে হত্যা করে পালিয়ে যেতে পারে। এছাড়া যুবতীর পরনে নীল রঙ এর কাপড় ছিল। কপালে রয়েছে সিদুর, মনে হচ্ছে হিন্দু পরিবারের। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply