
সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে পুকুর থেকে নিজের জমিতে সেচ দিতে গিয়ে কিছু পানি অন্যের বাড়িতে চলে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছে। জানা যায় গতকাল শনিবার সকালে মুরাদপুর শাহ জালালপুর গ্রামের মাহতাব আলীর পুত্র আতাউর রহমান (২২) নিজের পুকুর থেকে জমিতে সেচ দিতে গিয়ে অজ্ঞাতবসত কিছু পানি একই গ্রামে জমসেদ মিয়ার বাড়িতে চলে যায়। এরই জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে আতাউর (২২), শাহবুল মিয়া (২৫), তরিকুল (২৮), অরুনা আক্তার (৩০), জয়তুন্নেছা (৬৫) সহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অরুনা আক্তার ও জয়তুন্নেছার অবস্থা আশংকাজনক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply