1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:54 am

মাধবপুরে পুড়ে গেছে ২০ হেক্টর সংরক্ষিত বনভূমি

Reporter
  • Updated Monday, January 7, 2019
  • 630

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রঘুনন্দন বনের জগদীশপুর সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকান্ডের ঘটনায় ২০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ২০১৬-২০১৭ আর্র্থিক বছরে দীর্ঘমেয়াদি বনের গর্জন, চাপালিশ, জারুল, সেগুনসহ ২০ হেক্টর বনভূমির সৃজিত চারাগাছ সম্পূর্ণ পুড়ে গেছে। বনরক্ষী ও উপকারভোগীরা ২ দিন চেষ্টা চালিয়ে রোববার সকালে ভয়াবহ আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জগদীশপুর বিট কর্মকর্তা শামসুল ইসলাম মাধবপুর থানায় রোববার দুপুরে একটি সাধারণ ডায়েরি করেছেন। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বন দেখে উপকারভোগীরা হতবাক হয়েছেন। উপকারভোগী ফরিদা বেগম জানান, সরকারের সহযোগিতায় বাগান পেয়ে আশায় ছিলাম কিছু লাভবান হব। কিন্তু আগুনে সব আশা পুড়ে গেছে। হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক আব্দুল আল মামুন জানান, ২০১৬-২০১৭ আর্থিক অর্থবছরে সরকারের রাজস্ব অর্থায়নে ৯০ হেক্টর জায়গায় বিভিন্ন প্রজাতির দীর্ঘমেয়াদি বনায়ন সৃজন করা হয়। এগুলো সরকারি নিদের্শে ১২৫ জন উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। এটি একটি সফল বাগান ছিল। কিন্তু ৪ঠা জানুয়ারি রাতে খবর আসে বনে আগুন লেগেছে। আগুন নেভানোর জন্য পানির কোনো ব্যবস্থা না থাকায় এবং শুষ্ক মৌসুম হওয়ায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। ক্রমেই আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো বনে ছড়িয়ে পড়ে। বনরক্ষী ও উপকারভোগীরা ২ দিন চেষ্টা চালিয়ে রোববার সকালে আগুন নেভাতে সক্ষম হয়। পাহাড়ের ভেতরে ফায়ার সার্ভিসের যান চলাচলের রাস্তা না থাকায় বনে ঢুকতে পারেনি। ক্ষতিগ্রস্ত বনে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD