
আব্দুর রহমান চৌধুরী লিমন ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় পতিতা ব্যবসার মাধ্যমে সামাজিক পরিবেশ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী গন স্বাক্ষর করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। নির্বাহী কর্মকর্তা বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জ নবীগঞ্জকে অনুরোধ করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, ওই গ্রামের মৃত জুলু মিয়ার স্ত্রী হাজেরা বেগম ও তার কন্যা শাহানা বেগম জনৈক কদ্দুছ মিয়ার বাড়িতে থেকে দেহ ব্যবসা করে আসছে। এলাকাবাসী অভিযোগে বলেছেন এদের দেহব্যবসার ফলে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ মারাত্বক বিঘিœত হচ্ছে। এদের দেহ ব্যবসা বন্ধের জন্য প্রতিবাদ করলে ক্ষতিপয় লোককে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এব্যাপারে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন। ঐ অভিযোগে আব্দুল মুকিত ও আব্দুল জলিল এর নেতৃত্বে গ্রামের ২১ জন স্বাক্ষর করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply