1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

শায়েস্তাগঞ্জ থেকে অজ্ঞান অবস্থায় এক যুবক উদ্ধার করেছে পুলিশ

Reporter
  • Updated Thursday, January 10, 2019
  • 815

জুয়েল চৌধুরী :: শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে অজ্ঞান অবস্থায় সাখাওয়াত (১৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার রাজ্জাকপুর গ্রামের কালা মিয়ার পুত্র। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে জুসের সাথে কিছু খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছে। গতকাল বুধবার বিকালে সুতাং বাজারের অদূরে বাশঝাড়ের নীচে তাকে পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। তার সাথে থাকা লোকজনরা জানান, সে একজন সিএনজি চালক। হয়তবা অজ্ঞানপার্টিও সদস্যরা তাকে অজ্ঞান করে সাথে থাকা টাকা পয়সা নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD