1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:27 am

চুনারুঘাটে এক ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত

Reporter
  • Updated Sunday, January 13, 2019
  • 530

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ইউপি আওয়ামীলীগ নেতা সুরুজ আলী, আকল মিয়া ও জসিম উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল লোক। জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের আকছির মিয়ার বসতবাড়ির সামনে রাস্তায় এ ঘটনাটি ঘটে। আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজনরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার আহত অবস্থায় তাদের চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য সুরুজ আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য সুরুজ আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত আকল মিয়া ও জসিম উদ্দিনকে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা ওসি কে.এম আজমিরুজ্জামানকে অবগত করিলে দ্রুত চুনারুঘাট থানার এস.আই অলক বড়–য়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এক মহিলাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য সুরুজ আলীর পুত্র আবুল খায়ের বাদী হয়ে চুনারুঘাট থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আটককৃত মহিলাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD