1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:28 am

গাড়ীতে বসে কোরআন তেলাওয়াত করে প্রশংসায় ভাসছেন এমপি মিলাদ গাজী

Reporter
  • Updated Tuesday, January 22, 2019
  • 939

প্রতি সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখেন তিনি

মতিউর রহমান মুন্না ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর গাড়ীতে বসে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রশংসায়ও ভাসছেন আওয়ামী লীগের মনোনিত এই সাংসদ। জানা যায়, গত রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা থেকে সিলেট ফেরার পথে গাড়িতে গ্যাস লোড করতে একটি ফিলিং স্টেশনে গাড়ীটি থামানো হয়। তখন  অযথা সময় নষ্ট না করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন আওয়ামী লীগের নব-নির্বাচিত এমপি মিলাদ গাজী। তার কোরআন তেলাওয়াতের এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই মিলাদ গাজীর দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করছেন।

Mp Milad Gazi Pic- (2) 1

সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপস্থিত হতে গভীর রাত ১২টা ২৫ মিনিটে প্রাইভেট গাড়ীযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। নরসিংদীর একটি ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় তাই তিনি এ সময় কোরআন শরীফ পড়েন। তবে কে এই ছবি তুলেছে তা তিনি জানেনা। তিনি প্রতিবার দীর্ঘ যাত্রায় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে সময় পার করেন। এ ছাড়া প্রতিসপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD