1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, খেলার মাট ভরাট এবং রাস্তা সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধের ঘোষণা গ্রামীণ জনপদের উন্নয়নে ঐক্য প্রক্রিয়ার বিকল্প নেই……নবীগঞ্জে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে মুনিম চৌধুরী বাবু এমপি

Reporter
  • Updated Sunday, March 22, 2015
  • 535

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করলে উন্নয়ন অগ্রযাত্রা কখনও ব্যহত হয়না। দেশকে ভালবাসতে হবে, দেশের মানুষকে ভালবাসতে হবে। গ্রামীণ জনপদের উন্নয়নে ঐক্য প্রক্রিয়ার বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন অপ-শক্তির চক্রান্ত ও ষড়যন্ত্র ডিজিটাল উন্নয়নকে ব্যাহত করতে পারবেনা। তিনি গতকাল শনিবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। ইউপি সদস্য জামাল উদ্দিন ও সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম মোঃ সুলেমান মিয়া, এজিএম ফয়ছল আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, মানবজমিন স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, পল্লী বিদ্যুতের পরিচালক শফিউল আলম হেলাল, আলহাজ্ব হেলাল আহমেদ, উপজেলা যুবলীগ নেতা আমিনুর রশীদ চৌধুরী খোকন, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, সংবাদকর্মী সরওয়ার শিকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে বিদ্যুতের সুইচ টিপে সংযোগ চালু করেন তিনি। অপরদিকে, দুপুর ১১টায় বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাতিষ্ঠানিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জমসেদুর রহমান, মানবজমিন স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, সংবাদকর্মী মোঃ সরওয়ার শিকদার। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ মর্তুজা মিয়া। বক্তব্য দেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ আবদুল মালিক চৌধুরী, ইউপি সদস্য জামাল উদ্দিন, বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর রায়, মাওলানা আবদুস সবুর প্রমূখ। আয়োজিত সভায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংস্কার, মাট ভরাট, স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার মাঠ ভরাট এবং বাজকাশার এলাকায় কয়েকটি রাস্তা সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধের ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD