1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

২০১৮ সালে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা ৭২২১

Reporter
  • Updated Saturday, January 26, 2019
  • 639

সময় ডেস্ক ॥ ২০১৮ সালে সারাদেশে মোট পাঁচ হাজার ৫১৪টি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় সাত হাজার ২২১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। এছাড়া সড়ক, রেল, নৌ এবং আকাশ পথে মোট ছয় হাজার ৪৮টি দূর্ঘটনায় সাত হাজার ৭৯৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৯৮০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বার্ষিক সড়ক দূর্ঘটনা প্রতিবেদন-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে সংগঠনটি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। প্রতিবেদনে বলা হয়, গত বছর রেল পথে দূর্ঘটনা ঘটে ৩৭০টি। এতে মারা যান ৩৯৪ জন, আহত হন ২৪৮ জন। নৌ-পথে ১৫৯টি দূর্ঘটনায় মারা যান ১২৬ জন, আহত হন ২৩৪ জন। এসব দূর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ৩৮৭ জন। ২০১৮ সালে আকাশ পথে পাঁচটি দূর্ঘটনা ঘটে। এতে নিহত হন ৫৫ জন, আহত হন ৩২ জন। দূর্ঘটনাকবলিত বাস শতকরা ১৮.৯২ ভাগ, ট্রাক ও কাভার্ড ভ্যান ২৮.৬৮ ভাগ, কার-মাইক্রোবাস-ফোর হুইলার (জিপ) ৭.৯৩ ভাগ, অটোরিকশা ৯.৬১ ভাগ, মোটরসাইকেল ২৫.৩০ ভাগ, ব্যাটারিচালিত ইজিবাইক ৩.৭২ ভাগ, নছিমন-করিমন-হিউম্যান হলার ৫.৮০ ভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD