1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:46 am

চুনারুঘাটে পলাতক আসামী গ্রেফতার

Reporter
  • Updated Friday, February 1, 2019
  • 644

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী গ্রামের আলফি মিয়ার পুত্র আক্তার মিয়া (৩২) নারী শিশু ও জি.আর মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই শেখ আলী আজহারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ ছয়শ্রী এলাকা থেকে একাধিক মামলার পলাতক ওয়ারেন্টের আসামী আক্তার মিয়াকে তাহার নিজ বসতবাড়ি হইতে গ্রেফতার পূর্বক চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়, আক্তার মিয়া ০১টি নারী ও শিশু নির্যাতন ও ২টি জি.আর মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান একাধিক মামলার পলাতক ওয়ারেন্টের আসামী আক্তার মিয়াকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD