
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় একই কেন্দ্রের আরো ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৭টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টাকা ৪৫ মিনিটে বাহুবল কলেজে স্থাপিত দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে মিরপুর দাখিল মাদরাসার শিক্ষক রকেট উদ্দিন সরকার মোবাইল ফোনের মাধ্যমে নিজ মাদরাসার কিছু পরীক্ষার্থীকে গণিত বিষয়ে অবৈধ সহযোগিতা করে আসছিলেন। এ সময় বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে ২টি মোবাইল ফোনসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা শিক্ষককে হাতে-নাতে আটক করেন। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দায়ে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে থাকা শিক্ষক একটি স্মার্ট ফোন দিয়ে পরীক্ষার্থীদের অংক দেখিয়ে দিচ্ছিলেন। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৭ শিক্ষার্থীর কাছ থেকে আরো ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ কারণে তাদের উল্লেখিত শাস্তি প্রদান করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply