1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:56 am

বানিয়াচংয়ে ওয়াজ মাহফিলের চাঁদা নিয়ে সংঘর্ষে নিহত ১

Reporter
  • Updated Saturday, February 9, 2019
  • 660

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ওয়াজ মাহফিলের চাঁদা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ওমর আলী নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার দুর্গমাঞ্চল পৈলারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওমর আলী একই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর পৈলারকান্দি গ্রামবাসী ওয়াজ মাহফিল করে থাকে। এই বছরও ওয়াজ মাহফিল করার প্রস্তুতি নেয়। শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মসজিদে বসে চাঁদা সংগ্রহের তালিকা তৈরি করা হয়। লিটন নামে এক কৃষকের পাঁচ শত টাকা চাঁদা ধরা হয়। এ সময় লিটন জানান পাঁচ শত টাকা দেয়ার সামর্থ্য নেই তার। এ নিয়ে ওমর আলীর সঙ্গে তার তর্কবিতর্ক হয়। পরে বিকালের দিকে লিটন ও ওমর আলীর ছেলে বাবলুর মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংষর্ঘে লিপ্ত হন। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সাবেক ইউপি সদস্য ওমর আলী মারা যান বলে স্থানীয় বাসিন্দারা জানান। স্থানীয় ইউপি সদস্য সানাউল হক হারিছ জানান, ওমর আলী মেম্বার নিহতের ঘটনার পর প্রতিপক্ষের একটি দোকানের জিনিসপত্র লুটপাটসহ অন্তত ২০টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD