1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:05 am

মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

Reporter
  • Updated Sunday, February 10, 2019
  • 698

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হল, চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামে জানু মিয়ার পুত্র হায়দার আলী (৩০) ও তাজুল ইসলামের পুত্র রুবেল মিয়া (৩০)। গত শুক্রবার রাতে উল্লেখিত ডাকাতসহ অজ্ঞাত আরও ১০/১৫ জন ডাকাত চৌমুহনী এলাকার আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্থতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। মাধবপুর থানার ওসি কামরুজ্জামান জানান, ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গতকাল শনিবারে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD