
জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর নোয়াবাদ গ্রামে নিখোজের চারদিন পর রিমন দাস (৭) নামের এক স্কুল ছাত্রের ভাস্যমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টায় সুজাতপুর ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আল আমিন ওই এলাকার পানি উন্নয়ন বোর্ডেও বেরীবাদের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সে ওই গ্রামের সুধিল দাসের পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। সূত্র জানায়, রিমন গত মঙ্গলবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোন খোজ পাওয়া যাযনি। বিভিন্ন স্থানে খোজাখুজির পরও তার সন্ধ্যান জানা যায়নি। বিষয়টি পুলিশকে অবগত করা হলেও পুলিশও বিভিন্ন স্থানে সন্ধ্যান করতে থাকে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন রিমনের মৃতদেহ ডোবায় ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদেন্তর রিপোর্ট পাওয়ার মৃত্যুও আসল কারণ জানা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply