
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারত থেকে অবৈধ পথে আমদানি করা ১১ লক্ষাধিক টাকা মূল্যের ওষুধের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মেহের বাড়ি এলাকা থেকে ওষুধগুলো জব্দ করে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির জোয়ানরা। ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া জানান, রাত ৯টায় গোপন সূত্রে খবর পেয়ে হাবিলদার সাইদুর রহমানসহ জোয়ানরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩টি ব্যাগে রাখা বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। তবে অভিযানকালে পালিয়ে যায় চোরাকারবারীরা। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৯ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply