
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে সুমন মিয়া (২১) নামে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন এ রায় দেন। দন্ড প্রাপ্ত সুমন উপজেলার নারিকেলতলা গ্রামের ছোরাব উল্লার ছেলে। ইউএনও জসিম উদ্দিন জানান, দুপুরে স্থানীয় দীননাথ ইনস্টিটিউটের দশম শ্রেণির এক ছাত্রীর পথরোধ করে শ্লীলতাহানীর চেষ্টা করে সুমন। পরে ওই স্কুলছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাহুবল থানা পুলিশ সুমনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সামনে হাজির করে। এ সময় সুমন তার দোষ স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। বাহুবল থানার ওসি মাসুক আলী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply