1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:15 am

পাকিস্তানে হামলা নিয়ে বাংলাদেশকে যা বলল ভারত

Reporter
  • Updated Wednesday, February 27, 2019
  • 736

সময় ডেস্ক ॥ ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বিমান থেকে বোমা হামলা চালায়। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশসহ কয়েকটি দেশকে বক্তব্য দেয়। খবর দি ইকোনমিকস টাইম। অন্যদেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও আফগানিস্তান। এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানে সন্ত্রাসী জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এ হামলার বিষয়টি জানানো হয়। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাজ হামলার বিষয়টি পরিষ্কার করেন। এতে তিনি বলেন, শুধুমাত্র পাকিস্তানে জইশ-ই-মোহাম্মদের ক্যাম্পে হামলা চালানো হয়। অন্য কোনো উদ্দেশে নয়। এছাড়া তিনি পাকিস্তানে হামলার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাপ করেন। এদিকে এ হামলা নিয়ে একইভাবে সিঙ্গাপুর, বাংলাদেশ ও আফগানিস্তানকেও বিবৃতি দেন। এ ছাড়া তিনি ভিন্নভাবে বড় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিবদের জানান। ভারতীয় সামীন্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারি মর্টার শেল হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ হামলায় অনেকে আহত হয়েছে- এমন দাবি করছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। পাকিস্তানে অভ্যন্তরে হামলার ঘটনায় ভারতের পঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ লাইনের কাছে দেশটি ভারি মর্টার শেল ও অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে বলে জানানো হয়। তবে ভারতীয় গণমাধ্যম দাবি করছে এতে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ওই এলাকার পুলিশ দাবি করছে, পাক সেনারা গ্রামবাসীর ওপর মর্টার বোমা হামলা চালায়। ভারত দাবি করছে ২৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর আগে জুনে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী ভারতীয় ৩ জওয়ানকে হত্যা করেছে। এ ছাড়া ২৩ জন আহত হয়েছে। এদিকে মঙ্গলবার সকালের দিকে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলা করেছে। এতে ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়। তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। এদিকে ইমরান খানের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত যে স্থানে হামলা করার দাবি জানিয়েছে, সেখানে সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্বের জন্য স্থানটি খোলা রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সরকার আরেকবার তাদের আত্মস্বার্থে বেপরোয়া কাল্পনিক দাবির আশ্রয় নিয়েছে। ‘ঘরোয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত অনাকাঙ্ক্ষিতভাবে যে আগ্রাসন চালিয়েছে, সময় ও স্থান অনুসারে পাকিস্তান তার জবাব দেবে।’ বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থমন্ত্রী ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর মুজাফফরাবাদ সেক্টরে ভারতীয় বিমান অনুপ্রবেশ করেছিল বলে স্বীকার করেছেন। পাক মেজর জেনারেল আসিফ গফুর মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন- ভারতীয় বিমান নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্ত লঙ্ঘন করলেও পাকিস্তানি বিমানের তাড়া খেয়ে পালিয়ে গেছে। পরবর্তী সময় তিনি বলেন, পাক বিমানবাহিনী যথাসময়ে ও কার্যকরভাবে সাড়া দিয়েছে। তাড়া খেয়ে পালানোর আগে বালাকোটের কাছে বোমা ফেলে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তী সময় আসিফ গফুর বলেন, জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ সেক্টরের ভেতর তিন থেকে চার মাইলের ভেতর ভারতীয় বিমান ঢুকে পড়েছিল। তবে টুইটারে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই বলেছে, আমরা বুঝতে পারছি- এটি ভারতীয় নির্বাচনের বছর। কাজেই সীমান্তে তারা বেশ বেপরোয়াই থাকবে। তবে ঘটনা হচ্ছে, পাকিস্তানি টহল বিমান তাদের তাড়িয়ে দিয়েছে। এর আগে ভারতীয় কৃষিমন্ত্রী গাজেন্দ্র সিং শেখওয়াত বলেন, নিয়ন্ত্রণরেখা পার হয়ে সন্ত্রাসীদের ক্যাম্পে মঙ্গলবার সকালে বিমান হামলা চালিয়েছে ভারতের বিমানবাহিনী। হামলায় সন্ত্রাসীদের ওই ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মুজাফফরাবাদ এলাকাটি পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের অংশ ও বালাকোট শহরটি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা থেকে ৫০ কিলোমিটার দূরে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এর আগে ২০১৬ সালে নিয়ন্ত্রণরেখার অপর পাশে বিচ্ছিন্নতাবাদীদের সাতটি শিবিরে সার্জিক্যাল হামলা চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী। ওই বছরের প্রথম দিকে জম্মু ও কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয় বলে দাবি করেছিল ভারত। প্রসঙ্গত, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়। এ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD