1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:41 am

মাধবপুরে দুই নারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

Reporter
  • Updated Sunday, March 3, 2019
  • 620

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২ নারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃতদের শরীরে বিশেষ কায়দায় ফিটিং ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের হনুফা (৪২) একই উপজেলার আগানগর গ্রামের ফজিলা খাতুন (৩৫)। মাধবপুর থানার এস আই আজিজুর রহমান নাঈম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মাধবপুর বাসষ্ট্যান্ডে আটক করে নারী পুলিশ দ্বারা তল্লাশী করে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩টি করে মাদক মামলা রয়েছে। গতকাল শনিবার দুপুরে এ মামলায় গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতে নেওয়া হলে বিচারকের নির্দেশে তাদের  কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD