1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:56 am

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত ১৫

Reporter
  • Updated Sunday, March 17, 2019
  • 565

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলা ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের নুরুল আমিনের সাথে মাহমুদ মিয়ার দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শাহেনা (৩০), নাদিয়া (১৩), উর্মি আক্তার (১২), শাহিদ (২৫), সাব্বির (৩০), আলম (২৫), সহিদা (২০), তাজির (১২), শান্তা বেগম (১৩), নুরুল আমিন (৩৫) ও সিমা আক্তার (৭মাস) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD