
জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার হারিয়া গ্রাম থেকে জুলেখা বেগম (৫০) নামের ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের মৃত ইমাম হোসেনের স্ত্রী। এসআই লিটন চন্দ্র গোপ জানান, শুক্রবার রাতের কোন এক সময় জুলেখা গলায় উড়না পেছিয়ে আত্মহত্যার করে। স্থানীয় লোকজন সকালে ঘরের তীরের সাথে তার মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কি কারণে মারা গেছে তা জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছে অভাব অনটনের কারণে সে আত্মহত্যার পথ বেচে নিয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply